ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৪, ১:৩৮ বিকাল

Link Copied!

গাজীপুর, জেলায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টঙ্গীর হায়দারাবাদ এবং রাত সাড়ে ১১টায় কোনবাড়ি-কাশিমপুর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছেন-সাইদুল ইসলাম (২৭) ও নুর মোহাম্মদ (৩০)। সাইদুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের বারেক হাওলাদারের ছেলে। তিনি গাজীপুরের ভোগড়া এলাকায় শামসুদ্দিন সরকার মার্কেটে ব্যবসা করতেন এবং নুর মোহাম্মদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার শৈলচাঁপড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি দক্ষিণ কাশিমপুর এলাকায় সুলতান পালোয়ানের বাসায় ভাড়া থেকে ডিশ ব্যবসা করতেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গীর ধীরাশ্রম (বনমালা হায়দারাবাদ) ব্রিজ এলাকায় রেললাইনের মাঝখানে হাঁটছিলেন সাইদুল ইসলাম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাশিমপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান জানান, মহানগরীর কাশিমপুর জরুন এলাকার কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কের গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির সামনে কভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় কভার্ডভ্যানের ধাক্কায় সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ নিহত হন। দুর্ঘটনার পর চালক ও কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার