ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ইজিবাইক চাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৪, ১২:৪১ বিকাল

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের চাপায় সুলতান খান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (৭ জুলাই) সকালে উপজেলার বাংলাবাজার সড়কের কেজি স্কুলের সামনে ইজিবাইকের চাপায় তিনি আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুলতান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত আসমান খানের ছেলে। তিনি শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে ভাগ্নে ফারুকের বাড়িতে বেড়াতে আসছিলেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার