ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৪, ১১:৩৩ সকাল

Link Copied!

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রীজ এলাকায় গতরাতে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে মিতু আক্তার(২৪) নামে এক অন্তঃস্বত্ত্বা নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার রাত ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও দমকম বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। নিহত মিতু আক্তার মাধবপুর উপজেলার স্বপন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাখর নগর গ্রামের স্বপন মিয়ার অন্তঃস্বত্ত্বা স্ত্রী মিতু আক্তারকে চিকিৎসার জন্য হবিগঞ্জ শহরে ডাক্তারের কাছে নিয়ে আসেন পরিবারের লোকজন। পরে রাতে তারা সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে অটোরিকশাটি উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। নিহত এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্র্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই সিএনজি এবং পিকআপকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার