ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের চাপায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৪, ১১:১৪ সকাল

Link Copied!

লক্ষ্মীপুরে রাতে আবুল কাশেম বাড়ি থেকে হাজিরহাট বাজারের এসেছিলেন। তখন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। শনিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের হাজিরহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবুল কাশেম সদর উপজেলার শাকচর ইউনিয়েনের মৃত বশির উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আবুল কাশেম বাড়ি থেকে হাজিরহাট বাজারের এসেছিলেন। তখন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মজুচৌধুরীর হাট, লক্ষ্মীপুর-ঢাকা চট্টগ্রাম সড়কের হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল, গড়ি ভাঙচুর, গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যানচলাচল স্বাভাবিক। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার