ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৪, ১১:২৪ সকাল

Link Copied!

ঈশ্বরদী (পাবনা), জেলার ঈশ্বরদীর দাশুড়িয়া-পাবনা মহাসড়কে সুগার মিলের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা- মেট্টো গ-২২-২০৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে পাঁচজন নিহত হন। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দাশুড়িয়া আজমপুর নিবাসী প্রাইভেটকার চালক বিজয় ঢাকার একটি ফার্মের গাড়ি চালাক। ছুটি পেয়ে গাড়ি নিয়ে বাড়িতে আসলে গ্রামের বন্ধু-বান্ধব বিজয়ের কাছে বায়না ধরে গাড়ি চড়বার জন্য । রাতেই বিজয়ের ঢাকায় ফিরে যাওয়ার কথা থাকায় বিজয় প্রিয় বন্ধু ও স্বজনদের আবদার মিটাতে গাড়িতে ঠাসাঠাসি করে সাতজনকে নিয়ে পাকশী-দাশুড়িয়া ঘুরাঘুরি শেষে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে খুঁটি ও পাশাপাশি থাকা মেহগনি গাছের মাঝখানে আটকে যায়।

ঈশ্বরদী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান জানান, নিহতরা হলেন- গাড়ি চালক,বিজয় (২২) পিতা-আনোয়ার কবির, মো. শিফাত (১৭) পিতা মাছুম, মো. জিহাদ (১৭) পিতা রেজাউল, মো. শিশির (১৭) নানা-মোতালেব হোসেন, সর্বসাং-দাশুড়িয়া আজমপুর। শাওন (১৭) পিতা-ওয়াজ আলী,দাশুড়িয়া ভাড়ইমারী। শাহিদ (২০) পিতা- জাপান, নাইম (১৮) পিতা সুজন,নামে দুইজনকে মূমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার