ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৪, ৫:০৪ বিকাল

Link Copied!

টাঙ্গাইল, জেলার মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে বাসের সুপারভাইজার মুগনী (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের গোড়াই মিলগেইট এলাকায় দাঁড়িয়ে থাকা পল্লী বিদ্যুতের খুটি বোঝাই একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লী বিদ্যুতের খুটি বাসের ভিতরে ঢুকে ওই দুইজনে মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই যাত্রী সামান্য আহত হয়ছে বলে জানিয়েছে পুলিশ।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার