ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১০ বছরে বিমান বহরে ৩২টি বিমান যুক্ত করবে বাংলাদেশ বিমান : নতুন সিইও

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৪, ১২:২৯ বিকাল

Link Copied!

আঞ্চলিক বিমান চলাচল বাজারে প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রসারণের পরিকল্পনা করেছে। ২০৩৪ সাল নাগাদ আরো ৩২টি নতুন বিমান যোগ করে মোট ৪৭টি উড়োজাহাজের বহরে উন্নীত করা হবে। এক মাস আগে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বলাকায় বিমানের সদর দফতরে গণমাধ্যমের সাথে প্রথম আলাপকালে বিমান বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদ ইসলাম ভূঁইয়া এই পরিকল্পনার কথা জানান।

নতুন সিইও বলেন,২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৪৭টি উড়োজাহাজ থাকবে। বিদ্যমান ২১টি বিমান থেকে পর্যায়ক্রমে বাদ দেয়া হবে। অতএব, পরিকল্পনামাফিক এই সম্প্রসারণের জন্য আমাদের আগামী দশকে ৩২টি নতুন বিমান যোগ করতে হবে। লক্ষ্য পূরণে ও জাতীয় ক্যারিয়ারের রুট পরিচালনায় সক্ষমতা বাড়াতে আগামী দশ বছরের সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে এয়ারলাইন্সটিকে নতুন বিমান ক্রয় করতে বা ভাড়া নিতে হবে। এয়ারবাস বা বোয়িং থেকে সম্ভাব্য ক্রয়ের বিষয়ে জানতে চাইলে ভূঁইয়া এয়ারলাইন্সের প্রয়োজনের জন্য বৃহৎ নির্মাতা কোম্পানির দু’টির সহযোগিতার প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দেন।

জাহিদ ইসলাম বলেন, “এয়ারবাসের সাথে আলোচনা এগিয়েছে, আর বোয়িংও একটি প্রস্তাব দিয়েছে। আমাদের উচ্চ চাহিদার পরিপ্রেক্ষিতে এই বিমান ক্রয়ে একটি কোম্পানির যথেষ্ট নাও হতে পারে।” তিনি জানান, চলতি অর্থ বছরে শুধুমাত্র কার্গো থেকে ১,২০০ কোটি টাকা আয় হয়েছে।

ট্রাভেল এজেন্টদের দ্বারা টিকিটের অব্যবস্থাপনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সিইও এসব সমস্যা সমাধানে বিমানের অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লক্ষ্য আসন খালি থাকা সত্ত্বেও অনলাইনে টিকিট না পাওয়ার সমস্যা শতভাগ সমাধান করা।’ সিইও পুনর্ব্যক্ত বলেন, জাতীয় ক্যারিয়ারটিতে আসন খালি থাকা সত্ত্বেও অনলাইনে টিকিট না পাওয়ার সমস্যা সৃষ্টিতে দায়ি সিন্ডিকেট নির্মূল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বদ্ধপরিকর।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার