ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সীতাকুন্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৪, ৩:৪৫ বিকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে যাত্রীবাহী একটি বাস উল্টে এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (২৯ জুন) শনিবার সকাল নয়টায় ফৌজদারহাটস্থ বিএসআরএম ইস্পাত কারখানার অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স ৫০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চমেক হাসপাতালে ভর্তি গুরুতর আহতরা হলেন, নোয়াখালী বেগমগঞ্জের আরিফ (৩০),কুমিল্লা চৌদ্দগ্রামের আব্দুল মোতালেব (৫২) ও ফেনী সোনাগাজীর স্বপ্না রানী নাথ(৪৯)।

সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস নগরীর বড়পোল থেকে যাত্রী নিয়ে ফেনী যাচ্ছিল। ফৌজদারহাট বিএসআরএম কারখানা পার হওয়ার কিছুক্ষণের মধ্যে বাসটির একটি চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে সড়কের অপরপাশে পড়ে উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ায় ভেতরে আটকা পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিএসআরএম কর্মকর্তাদের নিয়ে একটি মাইক্রোবাস ওই পথ অতিক্রম করছিল। বাসটিতে আটকা পড়া যাত্রীদের আর্তনাদে বিএসআরএম-এর মাইক্রোবাসটি ঘটনাস্থলে থামে। কর্মকর্তাদের কয়েকজন মাইক্রো থেকে নেমে এবং ফোনে নিকটস্থ তাদের কারখানার কয়েকজন চালককে ডেকে এনে উল্টে থাকা স্টারলাইন বাসের জানালা ভেঙে ভেতর থেকে কয়েকজনকে উদ্ধার করেন। এদের মধ্যে একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। কমপক্ষে ১৫ জন আহত হন।

সীতাকু- থানার ওসি আরো জানান, দুর্ঘটনার পরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমাদের থানা ও হাইওয়ে পুলিশের চেষ্টায় সকাল ১১ টার দিকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। চমেক হাসপাতালে খবর নিয়ে জানা যায়, সীতাকুন্ডে আহত ৩ জনকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তবে তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার