ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসের ধাক্কায় নিহত ২ যুবক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৪, ১১:২০ সকাল

Link Copied!

বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ এলাকায় একই পথে যাওয়া একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে পেছন দিকে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী রাজু ও হেলপার সাফই রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৭ জুন) গভীররাত ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: কিশোরগঞ্জের নিকলী উপজেলার মো. কাশেম মিয়ার ছেলে রাজু (২০) ও তাজ উদ্দিন আহম্মেদের ছেলে সাইফ (২১)।

পুলিশ জানায়, রাতে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ এলাকায় একই পথে যাওয়া একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে পেছন দিকে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী রাজু ও হেলপার সাফই রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল জানান, বতর্মানে দুই যুবকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাস ও ট্রাকটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার