ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৪, ১২:১৩ বিকাল

Link Copied!

কুড়িগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আতাউর রহমান। এ সময় পিছন দিক মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পাকা রাস্তার ওপর পরে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর। পরে অ্যাম্বুলেন্সে রংপুরে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৫ জুন ) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে। মোটরসাইকেলের চালক উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইমান আলীর ছেলে লিমন মিয়া পালিয়ে গেছেন। তিনি ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মোড় এলাকার আদি মোটরসাইকেল মেকানিক্সের কর্মচারী।

স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আতাউর রহমান। এ সময় পিছন দিক মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পাকা রাস্তার ওপর পরে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর। পরে অ্যাম্বুলেন্সে রংপুরে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার