ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

জয়পুরহাটে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৪, ১:৩৭ বিকাল

Link Copied!

সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে আজ রোববার দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক মেলা-২০২৪।

দিন ব্যাপী আয়োজিত খাদ্য ও পুষ্টি মেলায় সাধারণ মানুষকে খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে সচেতন করার জন্য ৩০ টি স্টল স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম বাদশা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মহীর উদ্দীন , স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী কৃষিবিদ সিরাজুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, সেক্টর ভেলুজ চেইন স্পেশালিষ্ট রফিজুল ইসলাম মন্ডল প্রমূখ। পরে প্রধান অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জাকস ফাউন্ডেশনের কর্মকর্তা- কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্টি মেলায় অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ

DMP-GRSP organized Capacity building workshop on Road Crash Investigation

রোড ক্র্যাশ তদন্তে ডিএমপির ১০ সদস্যের দক্ষ দল গঠনের উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে রোগ ঠেকানো কঠিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

রমজানের আগে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে ডিম-মুরগির দাম

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় বিআরটিএ-সিআইপিআরবির ক্যাম্প