ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুন ২০২৪, ১১:৫৩ সকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছে।

বজ্রপাতে নিহতরা হচ্ছেন- শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গার সুভাস ভক্তের স্ত্রী ববি ভক্ত (৩২), শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়ার এরশাদ আলীর কন্যা কবিতা খাতুন, (১১) এবং ভোলাহাট উপজেলার আন্দিপুর হঠাৎপাড়ার ইসলাম আলীর কন্যা আমেনা খাতুন, (১০)।

পুলিশ ও স্হানীয় সূত্রমতে, দুপুর দু’টার সময় বাড়ির সামনে বসে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় ববি ভক্ত।

অন্যদিকে বিকেল ৩টার সময় বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে যায় শিশু কবিতা খাতুন । এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ খবর নিশ্চিত করেন।

বিকেল পৌনে ৩টায় ঝড়বৃষ্টির সময় আমবাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে আহত হয় আমেনা খাতুন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার নিশ্চিত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

International Tourism Fair in Dhaka to Promote AI in Tourism

পর্যটন খাতে এআইয়ের ব্যবহার বাড়াতে ঢাকায় আন্তর্জাতিক মেলা

পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের রেকর্ড বৃদ্ধি, প্রভাব থাকবে শতাব্দীজুড়ে

Xiaomi Launches Handheld Garment Steamer & New Personal Care Devices

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

মেলানোমার ঝুঁকি ৪২ শতাংশ কমাবে মডার্নার এমআরএনএ ভ্যাকসিন

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বিমানঘাঁটিতে চীনের গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ