ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

কিডনি ডায়ালাইসিসে ব্যবহার করা পণ্যের দাম কমছে!

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিত্যপণ্যের অসহনীয় দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। স্বাস্থ্যখাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিগত বছরগুলোর মতো এবারও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। ওষুধ, চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখা হয়েছে। এতে বিশেষ করে কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহার করা পণ্যের দাম কমতে পারে। বৃহস্পতিবার (৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহার করা ডায়ালাইসিস ফিল্টার এবং ডায়ালাইসিস সার্কিট — পণ্য দুটির আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।

স্পাইনাল নিডেল পণ্যটির সুনির্দিষ্ট কোনো এইচএস কোড না থাকায় আমদানি পর্যায়ে শুল্কায়নে জটিলতা দেখা যাচ্ছে। তাই পণ্যটির নতুন এইচএস কোড সৃষ্টি করে পাঁচ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

অ্যাম্বুলেন্স আগের চেয়ে কম শুল্কে আমদানির সুবিধা দেয়া হয়েছে। এক্ষেত্রে আমদানি করা অ্যাম্বুলেন্সের ন্যূনতম দৈর্ঘ্য নির্ধারিত না থাকায় শুল্কায়নে জটিলতা দেখা যায়। তাই আমদানির ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের প্যাসেঞ্জার কেবিনের ন্যূনতম দৈর্ঘ্য নয় ফুট ‍নির্ধারণ করে দেয়া যুক্তিযুক্ত। সে অনুযায়ী সংশ্লিষ্ট এইচএস কোড-এর বর্ণনা পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে।

বাজেটে রেয়াতি সুবিধায় ডেঙ্গু কিট আমদানির লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করা হয়। চিকিৎসা খাতে বায়ো হাইজিনিক ইক্যুইপমেন্ট উৎপাদনে রেয়াতি সুবিধা দেয়া সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন পণ্য সংযোজন করার প্রস্তাব করা হয়েছে।

অবশ্য রেফারেল হাসপাতালের মাধ্যমে চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে বিদ্যমান আমদানি শুল্ক এক শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ধার্য করার প্রস্তাব দেয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

বিষ-রাসায়নিকের মরণফাঁদে বিপন্ন হাওরের বাস্তুসংস্থান

জাটকা সংরক্ষণে কঠোর অভিযান, দরিদ্র জেলেদের বাড়তি সহায়তা দেবে সরকার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় পতন, কমতে পারে দেশের বাজারের দামও

দুপুরের মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা

তরুণদের সুরক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক কর বাড়ানোর দাবি

প্রবাসীদের কল্যাণে একসঙ্গে কাজের অঙ্গীকার হাইকমিশন ও গণমাধ্যমের

বাজেটে সব সিগারেটের দাম বাড়ছে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ-রুপার দাম

মাঝারি পর্যায়ে ঢাকার বায়ুদূষণ

ইরানে বিমান চলাচল স্বাভাবিক, তেহরানে অবতরণ শুরু হজ ফ্লাইটের

PKSF and CIMMYT to work together for sustainable agricultural development