ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই : পানিসম্পদ উপ-মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৩, ১:১০ বিকাল

Link Copied!

দেশের অগ্রগতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম । তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন বিদেশের মাটিতে বাংলাদেশ দূত। মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে  ১ কোটি বাংলাদেশি প্রবাসে কর্মরত রয়েছে। যার প্রায় ২৫ লাখই সৌদি আরবে কর্মরত। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, কারণ তিনি ভাল থাকলে বাংলাদেশের মানুষ ভাল থাকবে।

রবিবার ২ জুলাই সৌদি আরবের জেদ্দার একটি অডিটোরিয়ামে সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতি আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপ-মন্ত্রী বলেন,আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক লোক বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং হাড়ভাঙা পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভীতকে মজবুত করে বৈদেশিক রিজার্ভকে সমৃদ্ধ করে চলেছেন। এমনকি করোনার মধ্যে প্রবাসীদের পাঠানো আয় বাংলাদেশের অর্থনীতিক ভারসাম্য বজায় রাখতে বিরাট ভূমিকা পালন করছে। তাছাড়া ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহও পর্যাপ্ত পরিমাণ আমানত তৈরি করতে পারছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই পদ্মা সেতু হয়েছে। শরীয়তপুরে এখন আর নদীভাঙন নেই। ভাঙন কবলিত নড়িয়ায় হয়েছে পর্যটন কেন্দ্র। শরীয়তপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দুর্গম চরাঞ্চল আজ বিদ্যুতের আলোয় আলোকিত। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। মেঘনা সেতুও নির্মিত হবে। শরীয়তপুর সবদিক থেকে এগিয়ে যাচ্ছে।

এনামুল হক শামীম বলেন, যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছে, সে লক্ষ বাস্তবায়নে প্রবাসীরাও বিশেষ ভূমিকা রাখছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসীদের জন্য যত ধরনের বেশি সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন, তা করতে কাজ করে চলছেন। প্রবাসী বান্ধব সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য। তিনি প্রবাসীদের পরিবার ও সন্তানদের কথা ভেবেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন হাওলাদার আওয়ামী লীগ নেতা দেলোয়ার সরকার প্রমূখ।

 

 

 

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু