ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

প্রত্যেক কাউন্সিলরকে এক হাজার গাছ লাগানোর আহ্বান মেয়র আতিকের

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৩, ৭:২০ সকাল

Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে আগামী ৩ মাসে ১ হাজার গাছ লাগানোর আহবান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, ‘আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। ফুটপাত ও সড়ক বিভাজকে ডিএনসিসির পরিবেশ সার্কেল থেকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করা হবে। ফুটপাত ও সড়ক বিভাজক ছাড়া ছাদবাগানের জন্য, বাড়ির ফাকা জায়গায়, স্কুল, কলেজ ও মসজিদ মাদ্রাসাসহ অন্যান্য জায়গায় রোপণের জন্য প্রত্যেক কাউন্সিলরকে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার করে গাছ দেওয়া হবে। আগামী তিন মাসে ৭২ জন কাউন্সিলর প্রত্যেকে তাদের নিজ নিজ ওয়ার্ডে এক হাজার করে গাছ লাগাবে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২২তম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।

আসন্ন ঈদুল আযহায় ৮ঘন্টায় কোরবানীর বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গত বছর ঈদুল আযহায় কোরবানীর বর্জ্য অপসারণ করেছি ১২ ঘন্টায়। এবার ঘোষণা দিতে চাই, সবার চেষ্টায় এই ঈদে আমরা উত্তর সিটি কর্পোরেশন ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবো। এবার আমাদের টার্গেট আট ঘন্টার মধ্যে কোরবানীর বর্জ্য অপসরণ করে জন ও যান চলাচল নিশ্চিত করা। গতবারের মতো এবছরের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি নিজেও মাঠে থাকবো।’

আজকের কর্পোরেশন সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের ৫ হাজার ২ শত ৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয় ।

সভায় আলোচনা শেষে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমানকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নবযোগদানকৃত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ এ কে এম শফিকুর রহমানকে অভ্যর্থনা জানানো হয়।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সঞ্চালনায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, সচিব (অঃ দাঃ) মোহাম্মদ মামুন-উল-হাসানসহ ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু