ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ সকাল

Link Copied!

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে রোববার (১৫ নভেম্বর) দুপুরে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ও সোমবার সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক

‘জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

সুপার এল নিনোর প্রভাবে বদলে যাচ্ছে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল

দাবানল, বন্যা ও তীব্র গরমে বিপর্যস্ত বিশ্ব, বাড়ছে প্রাণহানি

নীরবে বাড়ছে ডায়াবেটিস : আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

1078 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১০৭৮ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ

কপ-৩১-এ ৩০ মিলিয়ন ডলারের জলবায়ু তহবিল পাচ্ছে বাংলাদেশ

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ দিবস উপলক্ষে এসআরএসপির আলোচনা সভা

Those Responsible for the Climate Crisis Must Also Take Responsibility for Its Financing