ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

“টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করবো” -স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৪, ৪:২৩ বিকাল

Link Copied!

“স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নতুন কোন লোক নই। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী গুরু দায়িত্ব দিয়েছেন। দেশের মানুষের স্বাস্থ্য সেবার মান বাড়াতে তিনি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা আমি যেকোনো মুল্যে পালন করবো বলে জানান নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “শীঘ্রই আমি দেশের হাসপাতালগুলো পরিদর্শন করতে বের হবো। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবার মান বাড়াতে আমার সাধ্যের সবটুকু দিয়ে কাজ করবো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করবো।”
আজ ১৪ জানুয়ারি সকাল ১০:৩০ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করেছেন দিনের শুরুতে মন্ত্রী মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারীদের সাথে একটি মত বিনিময় সভা করেন। সভা শেষে বেলা ১২ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে একটি শুভেচ্ছা বিনিময় ব্রিফিং করেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে কী করবেন এমন একটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন,”রাতারাতি কোনো কিছুই সম্ভব হয় না। তবে, দুর্নীতি রোধে জিরো টলারেন্স মেইনটেইন করবো আমি। কোথাও দুর্নীতি হলে শতভাগ নিরপেক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিব। আমি নিজে ব্যবস্থা নিতে না পারলে সেটি সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবো। এর পর যা করার তিনিই করবেন।”
সরকারি হাসপাতালে সেবা বৃদ্ধি করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি যেনো দেশের হাসপাতালগুলো নিজে পরিদর্শন করে দেখি, এবং কার্যকর ব্যবস্থা নেই। আমি খুব দ্রুতই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাসপাতালগুলো পরিদর্শন করে ব্যবস্থা নিব। আমার বিশেষ লক্ষ্য থাকবে, গ্রামের হাসপাতালগুলোর প্রতি। গ্রামের মানুষকে চিকিৎসা সেবা নিতে যেনো ঢাকায় আসতে না হয়, গ্রাম থেকেই যেনো ভালো চিকিৎসা পায় সেটি নিয়ে আমরা কাজ করবো।”
সচিবালয়ে ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএসএমএমইউ এর ভিসি শারফুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে বেলা ২ টায় স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ভুটান থেকে চিকিৎসা নিতে রোগী কার্ম ডেমা’র চিকিৎসা ব্যবস্থার খোজ নেন ও হাসপাতাল পরিদর্শন করে অন্যান্য রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের তিন মেট্রোরেল স্টেশন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?