ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ১২:০৩ বিকাল

Link Copied!

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষ ২০-এর মধ্যে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার সকালে বায়ুর মান সূচকে (একিউআই) ঢাকার অবস্থান ১৫তম, আর বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার একিউআই স্কোর ছিল ১০২। এই মান অনুযায়ী শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বাইরে দীর্ঘ সময় অবস্থান স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা, যার একিউআই স্কোর ২১২। দ্বিতীয় অবস্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৭০। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের রাজধানী হানোইয়ের স্কোর ১৫৬ এবং ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর হলে বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হঠাৎ পানি বৃদ্ধিতে তিস্তার ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

হাজারে ১ টাকাই থাকছে বীমা কোম্পানির ২০২৬ সালের নবায়ন ফি

মরিচের ঝাল এখন বাজারেও, রাজধানীতে কেজি ২৮০ টাকা

মানিকগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাঁচাবাজারে আগুন! ১০০ টাকার নিচে মিলছে না অনেক সবজি

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

টানা বৃষ্টিতে যশোরে গ্রামীণ সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?