ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬, ২:৩১ বিকাল

Link Copied!

সন্ধ্যার মধ্যে দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং সংশ্লিষ্টদের আবহাওয়া অধিদফতরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

প্লাস্টিক দূষণ কমাতে ২৫ উদ্যোক্তাকে ৫৪.৫০ লাখ টাকা পুরস্কার

ICMAB Delegation Meets Honorable Secretary of the Ministry of Commerce

আইসিএমএবি প্রতিনিধিদলের বাণিজ্য সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বন্যার পানিতে নৌকা ডুবে প্রাণ গেল কিশোরীর

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু

গোমতীর পানি বাড়ায় ব্রাহ্মণপাড়ায় বন্যার শঙ্কা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

বৃক্ষমেলায় বিদেশি ফলগাছের সমাহার, একটি চারার দাম ৫০ হাজার টাকা

আজ বিশ্ব জনসংখ্যা দিবস, তরুণদের সম্ভাবনা বাস্তবায়নের আহ্বান

বর্ষায় জলমগ্ন সড়কে গাড়ি চালানো কতটা ঝুঁকিপূর্ণ?

১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

বন্যাদুর্গতদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর ত্রাণ সবার কাছে পৌঁছাবে: প্রতিমন্ত্রী