ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬, ১১:০১ সকাল

Link Copied!

জীবিকার তাগিদে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যুবক জিহাদ মজুমদার (২৫)। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত জিহাদ মজুমদার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শুক্রবার কর্মস্থলের কাছাকাছি একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করতেন জিহাদ। তার উপার্জনের ওপরই অনেকটা নির্ভরশীল ছিল পরিবার। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে এনে দাফনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

প্লাস্টিক দূষণ কমাতে ২৫ উদ্যোক্তাকে ৫৪.৫০ লাখ টাকা পুরস্কার

ICMAB Delegation Meets Honorable Secretary of the Ministry of Commerce

আইসিএমএবি প্রতিনিধিদলের বাণিজ্য সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বন্যার পানিতে নৌকা ডুবে প্রাণ গেল কিশোরীর

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু

গোমতীর পানি বাড়ায় ব্রাহ্মণপাড়ায় বন্যার শঙ্কা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

বৃক্ষমেলায় বিদেশি ফলগাছের সমাহার, একটি চারার দাম ৫০ হাজার টাকা

আজ বিশ্ব জনসংখ্যা দিবস, তরুণদের সম্ভাবনা বাস্তবায়নের আহ্বান

বর্ষায় জলমগ্ন সড়কে গাড়ি চালানো কতটা ঝুঁকিপূর্ণ?

১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

বন্যাদুর্গতদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর ত্রাণ সবার কাছে পৌঁছাবে: প্রতিমন্ত্রী