ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দুই অঞ্চলে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৬, ১০:৩৮ সকাল

Link Copied!

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিজের প্রাণ বাঁচাতে ডিমকেই ঢাল করছে মৌমাছি, ঝুঁকিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা

স্থূলতা মোকাবিলায় নতুন আশা অরফরগ্লিপ্রন বড়ি

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট ও ভ্যাপের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আহ্বান

বান্দরবানে পাহাড়ধসে পাকা দালানসহ ৭ বসতঘর ক্ষতিগ্রস্ত

দেশজুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস

টানা বর্ষণে বান্দরবানে ভয়াবহ বন্যা, বিপৎসীমার ওপরে তিন নদী

ছয় মাসে সমুদ্রপথে ইতালিতে সবচেয়ে বেশি পৌঁছেছেন বাংলাদেশিরা

কক্সবাজারে পাহাড়ধস-বন্যার তাণ্ডব, প্রাণ গেল ১২ জনের

দুই অঞ্চলে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

টানা বৃষ্টিতে কক্সবাজারের ৩৩ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ

ভারী বর্ষণে পানির নিচে খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক, যান চলাচল বন্ধ