ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৬, ৩:১০ বিকাল

Link Copied!

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হচ্ছে সরকার

vivo Y500 Set to Debut with Pearl-Inspired Elegance

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

ফেনীতে পিকআপভ্যানের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঘুমন্ত দুই বোনের ঘরের ওপর পাথরবোঝাই ট্রাক, স্কুলছাত্রী নিহত

আমিনবাজারে ময়লা সরিয়ে হবে বৃক্ষরোপণ

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে বিশ্বজুড়ে জোরালো আহ্বান

২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল

ইনজেকশন নয়, এবার নাজাল স্প্রেতেই দূর হবে যক্ষ্মা

দেশে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুকে অ্যানাস্থেসিয়া প্রদান

গোয়াইনঘাটে মোটরসাইকেল গাছে ধাক্কা, প্রাণ গেল তিন স্কুলছাত্রের