ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বর্ষার বৃষ্টিতে স্বস্তির ঢাকার বাতাস, দূষণের শীর্ষে দিল্লি

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৬, ১১:৪৭ সকাল

Link Copied!

বর্ষার ধারাবাহিক বৃষ্টিপাতে রাজধানী ঢাকার বায়ুমান আজও স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। ধুলোবালির প্রকোপ কমে যাওয়ায় বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থানও নিচের দিকে নেমে এসেছে।

রোববার (৫ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৬৫। এই মানকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের দিল্লি, যেখানে AQI স্কোর ছিল ১৯৯। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৯ এবং তৃতীয় স্থানে থাকা উগান্ডার কাম্পালার স্কোর ছিল ১৬৪।

পরিবেশবিদদের মতে, নিয়মিত বৃষ্টিপাতের কারণে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫) ধুয়ে নিচে নেমে আসে। ফলে বর্ষাকালে সাধারণত ঢাকার বায়ুমান তুলনামূলক ভালো থাকে।

তবে তারা সতর্ক করে বলেছেন, এই স্বস্তি সাময়িক। শুষ্ক মৌসুম শুরুর আগে রাজধানীতে চলমান অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, নির্মাণকাজের ধুলাবালি এবং ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করা না গেলে বছরের শেষ দিকে বায়ুদূষণ আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছাতে পারে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আর ৩০১-এর বেশি হলে বায়ুমান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা