ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৬, ১০:৪১ সকাল

Link Copied!

দেশের ১১ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৯ জুন) ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box

আরও পড়ুন

বরিশালে তিন যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এক দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

বাংলাদেশে চাল-ডাল-সার রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত