ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জুন ২০২৬, ১০:৪৮ সকাল

Link Copied!

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নারীর সক্ষমতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা (উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি) অ্যাজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস–এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার ও অর্জনের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। এছাড়া বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় অর্জিত অগ্রগতির প্রশংসা করেন সিমা বাহাউস। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়েও অভিনন্দন জানান তিনি।

সিমা বাহাউস বলেন, নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী ইউএন উইমেন। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের আহ্বান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা