ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।

এর আগে গত ১৫ জুন স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১৩ জুন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৭৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা

করোনা নিয়ে গোপন তথ্য প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

দুপুরের মধ্যে ৯ জেলার ওপর ঝড়ো হাওয়ার সতর্কতা

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

তরুণীদের জন্য টাইপ-২ ডায়াবেটিস এখন মরণফাঁদ

দেশে অস্তিত্ব সংকটে হাতি, ৮ বছরে মৃত্যু ১৫১

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু