ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

আগে ক্লিন, পরে গ্রিন ঢাকাকে গড়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৬, ১:৪৯ বিকাল

Link Copied!

ঢাকাকে সবুজ ও বাসযোগ্য শহরে রূপান্তরের আগে শহরকে পরিচ্ছন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে “শিশু সুরক্ষায় শিশু ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শন” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আগে ক্লিন, পরে গ্রিন”—এই নীতির ভিত্তিতে ঢাকাকে বাসযোগ্য শহরে গড়ে তুলতে হবে।

ডেঙ্গুর মৌসুম শুরু হয়ে গেছে উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতি শনিবার “সবাই মিলে করি বাসাবাড়ি পরিষ্কার” কর্মসূচির আওতায় সবাইকে নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

মশক নিধনের চেয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা বেশি জরুরি বলে উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর প্রকোপ কমানো এবং একটি সুন্দর শহর গড়ে তোলা সম্ভব।

সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিক সচেতনতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট