ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ

Link Copied!

ঢাকাসহ দেশের ৯ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ ধরনের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

রাজধানীর বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, কিছু পণ্যের দাম কমেছে

শিগগিরই সারাদেশে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, চরম যানজটে ভোগান্তি

লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনজুড়ে ভারী বর্ষণের আভাস

বিশ্বজুড়ে আমের রাজত্ব: উৎপাদনে ৭ম বাংলাদেশ, শীর্ষে কারা?

বরিশালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করে কীর্তনখোলা নদীতে অবমুক্ত

গণপরিবহনে জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস

পটুয়াখালীর সংরক্ষিত বন ঘিরে অবৈধ দখল-বাণিজ্যের অভিযোগ

মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪