ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রোববার স্বাক্ষর হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুন ২০২৬, ১২:৩১ বিকাল

Link Copied!

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের জন্য প্রতীক্ষিত শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক আপাতত আলোর মুখ দেখছে না। আগামীকাল রোববার (১৪ জুন) এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নাকচ করে দিয়ে ইরান জানিয়েছে, ‘অন্য পক্ষের’ দ্বিধা ও অস্পষ্টতার কারণেই এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে।

আজ শনিবার (১৩ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’ জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন যে, রোববার কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। ইরানের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে দোদুল্যমানতা বা দ্বিধা দেখা যাচ্ছে, তা-ই এই শান্তি প্রক্রিয়ার প্রধান বাধা।

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক আশার বাণী শুনিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। এমনকি পাকিস্তান এই ঐতিহাসিক চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানিয়েছিলেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন আশাবাদী বার্তার বিপরীতে ইরানের এই অস্বীকৃতি বিশ্ব রাজনীতিতে এক নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, চুক্তির দ্বারপ্রান্তে এসেও হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘দ্বিধা’ তৈরি হলো, তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা চলছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

Facebook Comments Box

আরও পড়ুন

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু