ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. সর্বশেষ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বৃষ্টি হলেও রাজধানী ঢাকায় এখনো দেখা মেলেনি কাঙ্ক্ষিত বর্ষণের। আজ দুপুর পর্যন্ত রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে, যা চলমান গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে।

শনিবার (৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে রাজধানীবাসীর জন্য আপাতত স্বস্তির বৃষ্টির অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা, বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে

তামাকপণ্যে সুনির্দিষ্ট কর ও জর্দা-গুলে আধুনিক কর ব্যবস্থা চালুর দাবি

এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল নবনিযুক্ত হেলপারের

Apex Footwear secures triple win for Bangladesh at Retail Asia Awards 2026

তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে নামছে ভ্রাম্যমাণ দল, লার্ভা মিললে জরিমানা

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দুপুর মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুর মৃত্যু, আহত ৩

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা