ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে কিশোরসহ দুইজনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুন ২০২৬, ১১:৩০ সকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে পৌর এলাকা ও সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, নিহতদের স্বজন এবং পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. বাবুর ছেলে মো. মিরাজ আম বাগানে প্যাকিংয়ের কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিন বিকেল ৩টার দিকে পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামে নিজ বাড়ির পাশে বজ্রাঘাতে আহত হন মো. মুনিরুল ইসলাম। তিনি ওই এলাকার মো. মঙ্গল হোসেনের ছেলে।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় আবহাওয়া বিশেষজ্ঞরা খোলা মাঠ, উঁচু স্থান ও গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট