ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  • অন্যান্য

বজ্রপাতে নিহত সাতক্ষীরার নারী আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ । ১৭ জন

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার ছবি সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী ছিলেন। তিনি রাজাবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী।

নিহতের ভগ্নিপতি অ্যাডভোকেট ফাহিমুল জানান, রাত ৮টার দিকে কামরুন নাহার ছবি বাড়ির সামনে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

Jaxx Liberty Wallet

Jaxx Wallet Download