ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মে ২০২৬, ১১:৪৫ সকাল

Link Copied!

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের প্রভাবে বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে ভয়াবহ বায়ুদূষণের কবলে থাকা রাজধানী ঢাকাও আবার উঠে এসেছে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষের দিকে।

মঙ্গলবার (১৯ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এর তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। এ সময় রাজধানীর বায়ুমানের স্কোর ছিল ১৭৮, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে তালিকার শীর্ষে ছিল লাহোর। পাকিস্তানের এই শহরটির বায়ুমানের স্কোর ছিল ৩০০। এছাড়া তৃতীয় অবস্থানে ছিল কাম্পালা, যার স্কোর ১৬০।

চতুর্থ অবস্থানে থাকা দিল্লি–এর স্কোর ছিল ১৫৫ এবং পঞ্চম অবস্থানে থাকা কাঠমান্ডু–এর স্কোর ছিল ১৫২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা