ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৬, ১:৪০ বিকাল

Link Copied!

নেত্রকোণার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এসব জাল ধ্বংস করা হয়।

এর আগে বিকেলে পৌরশহরের পুকুরিয়া এলাকায় একটি বাসায় গোপনে রাখা অবৈধ জালের গুদামে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান উপস্থিত ছিলেন।

অভিযানে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমা আক্তার নামে এক নারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও মজুতের কারণে মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার পৌরশহরের খলিফাপট্টি এলাকা থেকে সাড়ে আট লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুলিশ। ওই ঘটনায় সোহেল মিয়া নামে এক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয় এবং একটি ট্রাকও জব্দ করা হয়।

পরদিন শুক্রবার বরান্তর এলাকায় হাওর থেকে আরও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা