ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা, বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৬, ১০:৩৩ সকাল

Link Copied!

দিন দিন ভয়াবহ হয়ে উঠছে রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি। বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার (১২ মে) সকালেই রাজধানীর বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir।

সংস্থাটির তথ্যানুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৮। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ফলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য বাইরে অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

একই সময়ে ১৭৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে Kinshasa। এছাড়া ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে Wuhan। একই স্কোর নিয়ে তালিকার পরের অবস্থানে রয়েছে Delhi এবং পঞ্চম অবস্থানে থাকা Beijing এর স্কোর ১৫৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর বলা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, শিল্পকারখানার নির্গমন এবং আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে ঢাকার বায়ুদূষণ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা