ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বৃষ্টির পরও দূষণ কমেনি, বিশ্বের পঞ্চম দূষিত শহর ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৬, ১১:২৭ সকাল

Link Copied!

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়লেও দীর্ঘদিন ধরে এর কবলে রয়েছে ঢাকা। সাধারণত বৃষ্টির পর রাজধানীর বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও এবার কয়েক দিনের টানা বৃষ্টিতেও দূষণ কমেনি।

সোমবার (৪ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। শহরটির বায়ুমানের সূচক (AQI) ১২৩, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে বাগদাদ, যার AQI স্কোর ২৫৩। এছাড়া দ্বিতীয় অবস্থানে কাম্পালা (১৫৬), তৃতীয় অবস্থানে চিয়াং মাই (১৪৩) এবং চতুর্থ অবস্থানে মানামা (১৩২) রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI ০-৫০ হলে তা ভালো, ৫১-১০০ মাঝারি এবং ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১-২০০ স্কোর হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ৩০০-এর বেশি হলে তা গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাইরে কম বের হওয়া উচিত এবং সাধারণ মানুষকেও অপ্রয়োজনীয় বাইরে যাওয়া সীমিত রাখতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা