ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণে যুব সমাজের পাশে থাকার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জুন ২০২৩, ৬:২৯ সকাল

Link Copied!

খেলাধূলাসহ উন্নত জীবনের জন্য যুব সমাজকে সিগারেটসহ সবধরনের তামাকমুক্ত থাকা জরুরি। এজন্য তরুণদের তামাক থেকে দূরে থাকতে কাজ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমন আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং-এর সদস্যরা বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তারা ইয়ুথ ফোরামের তামাক নিয়ন্ত্রণ ক্যাম্পেইন সম্পর্কে প্রতিমন্ত্রী মহোদয়কে অবগত করেন।  পরিশেষে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবিতে স্মারকলিপি পেশ করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মহোদয় ড. মহিউদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।  প্রতিমন্ত্রী মহোদয় এসময় ইয়ুথ ফোরামকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। ইয়ুথ ফোরামের সমন্বয়ক মারজানা মুনতাহা নেতৃত্ব ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু