ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

‘দূতাবাস অভিবাসী শ্রমিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ডিসেম্বর ২০২৩, ৯:৫৪ বিকাল

Link Copied!

অভিবাসী কমীর্রা আমাদের সোনার সন্তান। বাংলাদেশে বৈদেশিক আয়ের ক্ষেত্রে অভিবাসীদের প্রেরিত রেমিট্যান্স সরাসরি রিজার্ভে যোগ হচ্ছে। প্রবাসী আয়ে অন্যান্য রপ্তানি খাতের মতো ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের সুযোগ নাই। প্রবাসীরা বঞ্চনা, হয়রানি, অপমান এমনকি অপমৃত্যুরও শিকার হচ্ছে। অভিবাসী শ্রমিকদের অধিকার ও মানবাধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরো দায়িত্বশীল হতে হবে। এখনো পর্যন্ত অভিবাসী কমীর্দের ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠা হয়নি। বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলো কাঙ্খিত সেবা দিতে পারছে না। নারী শ্রমিকদের প্রতি সহিংসতা ও হয়রানী প্রতিরোধে দূতাবাসগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রবাসে কারাগারে আটক বাংলাদেশীদের মুক্তির বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন কাজ করছেন। সৌদি আরবে দুজন অভিবাসী নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও মানবাধিকার কমিশনের প্রচেষ্টায় রক্তপণ হিসেবে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়া গেছে। কাজ হারিয়ে যেসব অভিবাসী শ্রমিক দেশে ফিরেছে তাদের সামাজিক সুরক্ষা ও রি—ইন্টিগ্রেশনের উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে। কমীর্ প্রেরণকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে।

আজ (২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার) ঢাকার এফডিসিতে রেমিট্যান্স বৃদ্ধিতে অভিবাসী কমীর্দের মানবাধিকার নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত ছায়া সংসদে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রেমিট্যান্স যোদ্ধারা চলতি বছর ২৩ বিলিয়ন ডলার বৈদেশিক মূদ্রা দেশে প্রেরণ করেছে, তাদের সামাজিক মর্যাদা ও স্বীকৃতি এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। সরকারের নীতি কৌশল, প্রবাসী আয়ে প্রণোদনা বৃদ্ধি ও ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ প্রক্রিয়া সহজ করা হলে প্রতি বছর প্রবাসী আয় থেকে রেমিট্যান্সের পরিমাণ ৩৫ থেকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। আমাদের জিডিপিতে প্রবাসী আয়ের অবদান ৫.২ শতাংশ অথচ নেপালের জিডিপিতে প্রবাসী আয় ২৭ শতাংশ কন্ট্রিবিউট করছে। শোভন কর্মপরিবেশের অভাব, ন্যায্য মজুরি না পাওয়া, অদক্ষতা, অতিরিক্ত অভিবাসন ব্যয় নিরাপদ অভিবাসনের বড় অন্তরায়। বিদেশ থেকে পাসপোর্ট বিহীন আউট পাস নিয়ে বিপুল সংখ্যক কমীর্ দেশে আসার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। কেন এসব কমীর্রা বিনা পাসপোর্টে আউট পাস নিয়ে দেশে ফিরে আসলো তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খতিয়ে দেখা উচিৎ।

তিনি আরো বলেন, আমি শঙ্কা করছি বৈশ্বিক, আঞ্চলিক ও দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের প্রধান রপ্তানীখাত তৈরি পোশাক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছে। এক সময়কার সোনালী অঁাশ থেকে প্রধান রপ্তানী আয় মুখ থুবড়ে পড়েছে। চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানি আয় কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌছাতে পারছে না। শ্রমিকদের স্বাস্থ্যঝুকি, আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার বৃদ্ধি চামড়া কারখানাগুলো পরিবেশগত কমপ্লায়েন্স রক্ষা করতে না পারায় এ খাত থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারে। তাই আমি অবশ্যই মনে করি আমরা যদি নিরাপদ অভিবাসন নিশ্চিত করে দক্ষ কমীর্ প্রেরণ করতে পারি, তাহলে আমাদের কৃষি যেভাবে বিপ্লব ঘটিয়েছে ঠিক একইভাবে প্রবাসী আয় দেশের অর্থনীতিতে বিপ্লব ঘটাতে পারবে। তাই দরকার আমাদের অভিবাসী কমীর্দের প্রতি সদয় হওয়া, মানবিক আচরণ করা ও তাদের শ্রম ও ঘামের মর্যাদা দেওয়া।

ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের উদ্দে্যশে নিম্নের ১০ দফা সুপারিশ করেন: ১) সরকারি কর্মকর্তা—কর্মচারী, সাংবাদিক, শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিদের জন্য যেভাবে জমি, প্লট, ফ্ল্যাট প্রদান করা হয় অভিবাসী কমীর্দের জন্য আবাসিক পল্লী গড়ে তুলে প্লট/ফ্ল্যাট বরাদ্দ দেওয়া। যেখানে যারা বৈধপথে রেমিট্যান্স প্রদান করা হবে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে ২) অভিবাসীদের সন্তানদের জন্য সেনাবাহিনী পুলিশের মত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা ৩) সামাজিক সুরক্ষা ভাতার মতো স্বল্প আয়ের অভিবাসী কমীর্দের বিশেষ ভাতা প্রদানসহ উৎসব ভাতা প্রদান করা ৪) নামমাত্র সুদে প্রবাসী কল্যাণ ব্যাংকসহ সকল তপসিলী ব্যাংকে বিদেশ গমনেচ্ছুক কমীর্দের ঋণ প্রদান করা। সরকার এক্ষেত্রে প্রত্যেক সিডিউল ব্যাংকে তাদের প্রদত্ত ঋণের অন্তত ৫ শতাংশ স্বল্পসুদে অভিবাসী ইচ্ছুক কমীর্দের অভিবাসন খরচ মেটাতে ঋণ প্রদান করা ৫) কাজ হারিয়ে দেশে ফিরে আসা কমীর্দের পুনর্বাসন ও প্রশিক্ষণের মাধ্যমে পুনরায় বিদেশ প্রেরণের ব্যবস্থা করা ৬) মাইগ্রেশন ডিপ্লোমেসি আরো জোরদার করা ৭) আগামী ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠানে জাতীয় প্রবাসী দিবসে চাকুরী মেলার ব্যবস্থা করা ৮) অভিবাসন খাতে স্বচ্ছতা নিশ্চিতে বিএমইটির উদ্যোগে গণশুনানী করে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উদ্যোগ নেওয়া ৯) দূতাবাসগুলোকে আরো অধিক শ্রমবান্ধব হওয়া ও ১০) পেনশন স্কীম অভিবাসীদের জন্য আরো আকর্ষণীয় করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরো বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। ডিবেট ফর ডেমোক্রেসি তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে বোয়েসেল ও হেলভেটাস বাংলাদেশ এর সিমস্ প্রকল্প। প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকাশক্তি শীর্ষক ছায়া সংসদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর বিতার্কিকদের পরাজিত করে সরকারি বাঙলা কলেজ এর বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোঃ তৌহিদুল ইসলাম, সাংবাদিক ঝুমুর বারী ও অভিবাসন বিশেষজ্ঞ মো: আবুল বাশার। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

স্বল্পআয়ের মানুষের জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

South Asia’s Largest Discount Festival to Be Held in Dhaka This December

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

বিশ্ববাজারে চার মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

Charging Worries Fade as vivo Teases the Upcoming Y500

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

জুলাইয়ে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩