ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

মৌলভীবাজারে জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ এপ্রিল ২০২৬, ২:১৬ বিকাল

Link Copied!

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজারের জুড়ী নদীর পানি বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার অন্যান্য প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মনু নদীর পানি বিপৎসীমার ২০৪ সেন্টিমিটার নিচে এবং ধলাই নদীর পানি ২৭৩ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

অন্যদিকে কুশিয়ারা নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। বুধবার এ নদীর পানি বিপৎসীমার ২৪১ সেন্টিমিটার নিচে থাকলেও বৃহস্পতিবার তা কমে ২৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে জেলার একমাত্র জুড়ী নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে রয়েছে। মঙ্গলবার এই নদীর পানি ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার তা কিছুটা কমে ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ বলেন, জেলার চারটি নদীই উজান থেকে আসা পানি দ্বারা প্রভাবিত। বৃষ্টি হলেই দ্রুত পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়। তবে বর্তমানে বৃষ্টি কমে যাওয়ায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে এবং বন্যার শঙ্কাও কমেছে বলে তিনি জানান।

স্থানীয়দের সতর্ক থাকতে এবং নদী তীরবর্তী এলাকায় নজরদারি বজায় রাখতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ