ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ

দেশজুড়ে আগামী কয়েকদিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

Link Copied!

লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে, একইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আজ ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী বিভাগের আট জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী কয়েকদিনের পূর্বাভাস অনুযায়ী—

বৃহস্পতিবার (২৩ এপ্রিল): ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র শুষ্ক আবহাওয়া থাকবে।

শুক্রবার (২৪ এপ্রিল): ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৬ এপ্রিল): দেশের প্রায় সব বিভাগেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচদিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest