ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বায়ুদূষণে বিশ্বে অষ্টম ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৬, ১১:০০ সকাল

Link Copied!

বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়তে থাকায় এর প্রভাব পড়েছে বাংলাদেশ-এও। সর্বশেষ তথ্যে দেখা গেছে, বায়ুদূষণের তালিকায় বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শহরটির বায়ুর মান সূচক (AQI) ১০৫, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, আবহাওয়ার পরিবর্তন—বিশেষ করে বৃষ্টি—হলে বায়ুর মান কিছুটা উন্নত হতে পারে।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে AQI স্কোর ২২১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২০৭) এবং তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (স্কোর ১৭১) রয়েছে।

এছাড়া তালিকায় রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই (১৭০), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৮), ভারতের কলকাতা (১০৭) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১০৬)। তাদের পরেই রয়েছে ঢাকা (১০৫)।

IQAir-এর মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের বাইরে বের হলে সতর্ক থাকা উচিত এবং প্রয়োজন ছাড়া খোলা পরিবেশে বেশি সময় না থাকার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা