ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দেশের যেসব অঞ্চলে আজ ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ । ৩৪ জন

তাপপ্রবাহের প্রভাব বাড়তে থাকায় দেশের আবহাওয়ায় গরমের তীব্রতা আরও বাড়ার আভাস মিলছে। এর মধ্যেই কিছু এলাকায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে শুষ্ক আবহাওয়াই বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গরমের তীব্রতা বাড়তে থাকায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।