ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বিইআরসি

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ । ৪৯ জন

ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সে সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

বুধবার (১ এপ্রিল) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল মাসের সৌদি চুক্তিমূল্যের ভিত্তিতে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের শহীদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

কমিশন জানিয়েছে, এপ্রিল মাসের মূল্য নির্ধারণে Saudi Aramco ঘোষিত চুক্তিমূল্য বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

ঘোষিত নতুন মূল্যহার একই দিন বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।