গত ২৪ ঘণ্টায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে সমুদ্র ও নদীপথে অবৈধ মাছ শিকার ও পাচার রোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।
কোস্ট গার্ড জানায়, নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও জাটকা আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর ও ধ্বংস করা হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, সাগর, নদী ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমের তথ্য জানাতে কোস্ট গার্ডের হটলাইন ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।


