ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ । ১৬ জন

নোয়াখালীর হাতিয়ায় বজ্রাঘাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ একই ওয়ার্ডের তাহের মিস্ত্রি বাড়ির বাসিন্দা মো. বেলাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করার জন্য ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হয় জিহাদ। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে যাওয়ার পথেই বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে।