ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আজও বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৫, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ । ২১ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার (২৫ মার্চ) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ফলে দিনজুড়ে রোদের উপস্থিতি কম থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

এর আগে মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় সারাদেশে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।