ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ সব বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ । ২৯ জন

ঢাকাসহ দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করা লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে আজ ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।