ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

দুর্বল হলো লঘুচাপ, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ । ৩৬৩ জন

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পুনরায় লঘুচাপে পরিণত হওয়ায় দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কমে এসেছে। তবে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আকাশে মেঘের উপস্থিতি বাড়তে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির আভাস রয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রার সামান্য ওঠানামার পাশাপাশি অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ ফেব্রুয়ারি: খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৫ ফেব্রুয়ারি: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৬ ফেব্রুয়ারি: আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৭ ফেব্রুয়ারি: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, লঘুচাপ দুর্বল হওয়ায় বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কম হলেও উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।