ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আগামী ২৩-২৬ ফেব্রুয়ারি যেমন থাকবে দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ । ৩৫১ জন

বিষবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ অবস্থার প্রভাবে আজ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়,সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি)ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে, তবে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।