ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ সকাল

Link Copied!

আজ ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ, যা ইংরেজিতে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।

তবে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে না।

বলয়গ্রাস সূর্যগ্রহণটি পূর্ণভাবে দেখা যাবে কেবলমাত্র Antarctica থেকে। এছাড়া আংশিক গ্রহণ দেখা যাবে Argentina ও Chile-এর দক্ষিণাঞ্চল থেকে। আরও দেখা যাবে South Africa, Madagascar এবং Mozambique-এর আকাশে।

কীভাবে ঘটে বলয়গ্রাস সূর্যগ্রহণ

পৃথিবী, সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণকালে যখন চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সরলরেখায় অবস্থান করে, তখন সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে যায়। চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়ার ফলেই সূর্যগ্রহণ ঘটে।

বলয়গ্রাস সূর্যগ্রহণের ক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে তুলনামূলকভাবে দূরে থাকে। ফলে সূর্যের পুরো অংশ ঢাকতে পারে না। সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল বৃত্ত দেখা যায়—যাকে বলা হয় ‘রিং অব ফায়ার’।

বিশেষজ্ঞদের মতে, সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই সুরক্ষিত বিশেষ চশমা ব্যবহার করা উচিত, কারণ খালি চোখে সূর্যের দিকে তাকানো চোখের জন্য ক্ষতিকর হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা